"বোঝো ঠেলা!"
- পুলক সাঁপুই
নীলাম্বর মুখ কালো করে বসে আছে গাছের নীচে আকাশের দিকে চেয়ে। জামা গেছে ছিঁড়ে, চোখের নিচে কালসিটে দাগ পড়ে। পাসে বসে প্রেমিকা। চুল এলো, মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটে। সূর্য পশ্চিমে ঢলে। পাখিদের কূজন শোনা যায়।
রিমার মন রাখতেই এই অবস্থা। অম্বরিশ বলে কি না শারুখ খান তোতলামি করে! রিমার প্রাণ প্রিয় শারুখ; - তার নামে অবমাননা কি সহ্য করা যায়? তাই এমন তর্ক বিতর্কের সৃষ্টি। শেষে ধাক্কাধাক্কি ঘুশাঘুষিতেই এই অবস্থা।
আর এখন, রিমা বলছে, "এমন অভদ্রের মতো লড়াই কেন করেছো? ব্যাবহার ই নিজের পরিচয়। রাস্তার কুকুর তোমায় দেখে ঘেউ ঘেউ করলে, তোমার ও কি তাদের মতো ঘেউ ঘেউ করলে চলে?
গণমাধ্যমে শারুখ খানের নামে অনেক কিছুই গুজব ছড়ানো হয়। জনগন কুত্সা ছড়ায়। তাই বলে, শারুখ খান রেগে যায়? সে তাদের ক্ষমা করে দেয় বা উপেক্ষা করে। তোমার মতো ঝগড়া করে না। তাই সে শারুখ খান আর অমি তোমার হতভাগ্য প্রেমিকা।
যদি দেখো দেয়ালে লেখা বিজ্ঞাপন লাগাবেন না (stick on bill) এর মানে কি?
এর মানে নিজের দেয়ালে নিজেই লিখে অপরকে সাবধান করছো। যে কোনো ব্যক্তি এসে ঐ লেখাটি ঐ দেওয়ালে বারবার লিখলে কেমন লাগে?"
নীলাম্বর মনে ভাবে, "লাও ঠেলা, যায় জন্য চুরি করি, সেই বলে চোর। একটু কোথায় আদর করবে, হাত বুলিয়ে দেবে আঘাতের জায়গায়। তা নয়, সে এখন মনের ক্ষতে লবণ লাগায়। একে কি প্রেম বলে? না হিন্দী ভাষায় চুল ছেঁড়া বলে?
No comments:
Post a Comment