Friday, April 30, 2021

"প্রেমবৃক্ষ"

"প্রেমবৃক্ষ"
- পুলক সাঁপুই।

এক বৃক্ষ রোপন করেছি
অনেক আশা-ভরসায় ও ভালোবাসায়,
অযত্ন ও করেছি না বুঝে বা অভিমানে,
আজ ও আমি জল দিয়ে চলেছি সেই বৃক্ষে,
এই আশায় বুক বেঁধে -
বৃক্ষের সুফলের আশায় আশায় থাকি।
বৃক্ষের ছায়াতলে ক্লান্তি মেটাতে,
- তার সুফলের সুগন্ধী নিতে
বৃক্ষ তোমার সহৃদয় ও উদারতার অপেক্ষায় রইলাম,
বৃক্ষ তোমার হৃদ মাঝারে জায়গা করে দাও।


 

Thursday, April 8, 2021

"নদী হতে চাই"

"নদী হতে চাই"
-পুলক সাঁপুই।

দুই পা এগোই
তিন পা গেলে হোঁচট খাই,
চার পা ঘুরে
পাঁচ পায়ে কপালে ঠোক্কর খাই।
পথ চলেছি এমন করে
জন্ম হতে মৃত্যুর পথে,
বাসনার অট্টলিকা গড়ি।
মানুষ আমি!
প্রকৃত মানুষের কি কাজ, তার উত্তর খুঁজি।
ছোটো ছোটো স্বার্থ জমিয়ে-
হিমালয় পর্বতের চূড়ায় বসি।
হে রবি! আমার হিম গলাও,
আমায় তরল করে দাও-
আমি যেন সমতলে নদী হয়ে মিশে যাই।


 

"ফুল বাগানের ইতিকথা"

"ফুল বাগানের ইতিকথা"
- পুলক সাঁপুই


ফুল বাগানের পথে চলেছি ফুলের খোঁজ নিতে,
পথের বাঁকে দেখি জবা ফুলের মালা গলায় রাম ছাগল এক-
গাঁদা ফুল চিবায় ভ্রুক্ষেপ হীন আধবোজা চোখে,
একটু দূরেই দেখি হাঁড়িকাঠ সিঁদুর মেখে অপেক্ষা করে।

আরো একটু এগোই পথে, কিছু বাঁদর করে উল্লাস,
ধুতরা ফুল খায় আর ধুতরা ফল ছোড়ে,
সেথায় দেখি কিছু বীর হনুমান পরিচালনা করে।

এক উঠানে অপরাজিতার গাছ দেখি,
ফুল নেই সেথায়, বীজ হয়ে গাছেতে শুকায়,
এক ধর্মের ষাঁড় এসে মসমসিয়ে খায়,
বুঝি অবসর সময়ে জাবর কেটে পাবে স্বাদ নেবার সঠিক সময়।

ঐ দূরে দেখি গোলাপ বাগিচা,
ফুলে ফুলে ভরে হাওয়ায় দোলে,
প্রাণ ভরে দেখার ইচ্ছায় যাই কাছে,
অবাক হই! দেখি সেথায় পড়ে আছে
হাজার হাজার ভ্রমরা, মৌমাছি, প্রজাপতি আরো কতো অজানা পোকা মৃত,
আধুনিক বিষাক্ত কীটনাশকের কেরামতি।

কেনা ফুল দেখি দূরে এক জলাশয়ের পাশে,
সেথায় মহিষেরা জলে শরীর ডুবিয়ে
গাছ, পাতা, ফুল খায় মজা করে,
কিছু কাক ওড়ে কা কা করে আর গঙ্গা ফড়িং খায় ধরে ধরে।

নয়নতারা গাছ দেখি কিছু, ফুল নেই পাতা নেই - শ্রীহীন,
কাছে যাই, দেখি শুয়োপোকায় সব কিছুই করেছে শেষ,
ভবিষ্যতে রঙ্গিন প্রজাপতি দেখিতে আসমানে, এ ভরসা পাই।

এগিয়ে চলি এই পথ ধরে সব কিছু এমনই করে শুষে নিতে চাই।

 

Wednesday, April 7, 2021

"খেয়ালী"

"খেয়ালী"
-পুলক সাঁপুই।

অনেক রাস্তা চলা
ক্লান্ত যাত্রী...
রাস্তার বদল ঘটে
ঘুম আসে চোখ জুড়ে
পুরানো শহর
নতুন করে ঘুমায়।
পেন্ডুলামে ঝোলায় মন,
সম্মোহন করে প্রিয়জন,
হয়তো বা! হয়তো নয়-
একটু চটুলতা-
আধা আলো আধা ছাওয়া,
দূর হতে দূরে থাক।
দাড়িপাল্লায় শরীর মাপা যায়,
মন মাপার যন্ত্র কোথায় পাওয়া যায়?


 

"কাকতাড়ুয়া"

"কাকতাড়ুয়া"
-পুলক সাঁপুই

রঙ্গভূমিতে রঙ্গ দেখি ভিন্ন ভিন্ন চরিত্রে।
আমি কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে ক্ষেতে,
কাক ভয় পায় না, ভয় পায় মানুষে, ভুতের!
গোল গোল ট্যারা চোখে ভেংচি কেটে যাই।
কাকতাড়ুয়া আমি টাইম মেশিন হয়ে ভবিষ্যতের পথে খাড়া রই।
নানা ঋতু খেলে যায় জমির উপর দিয়ে,
ফসলের পরিবর্তন দেখি প্রতি ক্ষণে, প্রতি পদক্ষেপে।
আকাশ কখনো কমলা থেকে লাল হয়,
আমি যদি সবুজ আকাশ দেখতে চাই, সম্ভবপর নয়,
কালো আকাশ ভীষন ভয়ঙ্কর, তবে- একাকীত্বের সুখ পাই।
বৃষ্টি বড়ো প্রসন্নতা দেয়, বয়ে আনে নতুন প্রাণ,
নির্মল সবুজ দেখার প্রেরণা যোগায়।

 

Tuesday, April 6, 2021

"স্বপ্নে রাজনৈতিক নেতার সাথে আলাপ"

"স্বপ্নে রাজনৈতিক নেতার সাথে আলাপ"
-পুলক সাঁপুই।


কোনো এক ভোরে স্বপ্নে দেখা হয়েছিল এক রাজনৈতিক নেতার সাথে,
কিছু কথার বিনিময় হয় আমাদের দুজনায়।

"আমি উত্তম কেমন করে হতে পারি-এই দুনিয়ায়"- জিজ্ঞাসা করি তাঁকে,
তিনি হা-হা হেসে কয়,
আছে সহজ দুই উপায়।
প্রথমতঃ, তুমি দেখাও নিজেকে সাধু, বাকী দুনিয়ার সকল প্রতিদ্বন্দ্বীরা আছে কলঙ্কে ভরা,
বার বার বলো, বার বার বোঝাও সাধারণ মানুষের কাছে,
এ হলো ভীষন সহজ উপায়।
দ্বিতীয়তঃ, তুমি সত্যিই উত্তম যদি হও, বা চাও।
প্রয়জন নেই অন্যের ভালো মন্দের বিচার করার,
প্রতিটা মানুষই বিচার করে, নিজেই সঠিক এ দুনিয়ায়।
তাই তুমি শুধু নিজের চরকায় তেল দাও,
অন্যকে আপন ভেবে দিও না উপদেশ সেথায়।

ভয়ে ভয়ে দাড়ি চুলকাই, আবার প্রশ্ন করি তারে-
"সত্য ও মিথ্যার অবস্থান কোথায় হয়?"
আবার তার পুরানো হাসি, সাদা দাড়িতে হাত বুলায় আর বলে-
"মিথ্যাকে সহস্রবার সত্যের আঙ্গিকে বোঝাও, তা হবে সত্য সেথায়।
ঈশ্বর যেমন মিথ্যা হয়ে ও সত্য হয়ে মানব জীবনে রয়।
মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, বৌদ্ধ-জৈন মঠ, গীর্জা প্রভৃতি স্থানে
লক্ষ কটি টাকা ব্যয় করে মিথ্যা বা স্বার্থের পিছনে ঘোরে,
ফুটপাতে শিশু কাঁদে, খিদের যন্ত্রনায়, ঈশ্বর নেই,
ঈশ্বর নেই প্রমান হয়, তবুও মানুষ মানতে নারাজ।
সত্য ও মিথ্যা অবস্থান অন্তরাত্মায় শোভা পায়।
রাজনৈতিক নেতা, ধর্মব্যবসায়ী এমন লোকেদের অন্তরাত্মা বলে কিছু নাই,
তাই তারা লুণ্ঠনে ব্যস্ত হামেশাই।
সাধারণ মানুষ চিরকাল গড্ডালিকার প্রবাহে প্রবাহিত হয়-
চোখ থেকে ও অন্ধ, মজগ থেকে ও গোবর ময়, হাত-পা ধর্মের শিকলে বাঁধা, বন্দী সবাই।
মানুষ, অহং-এর গর্বে গর্বিত আজীব,
অন্যের বিচার করে খুশি থাকে,-
নিজেকে বিচারক ভেবে খুশি হয়।

ঘুম ভাঙে ফট করে, পটকা ফাটে বুঝি সামনে কোথাও।
উঠে বসি জল খাই ভাবি একি দেখিলাম? সত্যি!
এটা রাজনৈতিক নেতার আত্মকথা নাকি?!
পটকার ধোঁয়া ঢোকে ঘরময়,
কোনো বিয়ের অনুষ্ঠান উল্লাসে এমনই হয়।
বড়োই কষ্ট হয়।

 

Friday, April 2, 2021

"একাকী"

 "একাকী"

-পুলক সাঁপুই।


নির্ধারিত সময়ের জন্য
পথ চলেছি একা,
এখানে অগণন বৈচিত্রের ধারা
দু চোখ ভরে দেখি।
শুষে নিই উপসর্গ
নিঃসৃত হোক বর্জ্য সব,
কিছু আলোর টুকরো ধরি
কিছু ছায়া দিতে চাই।
আলো জ্বালাই পথের সীমানায়
যদি তেমন কারোর প্রয়োজন হয়,
পথ চলি, পথে রই,
গান গাই একান্ত আপনার।





"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...