"পাগল ভৈরব- ৯"
- পুলক সাঁপুই।
বেলা দ্বিপ্রহর,
বিশাল তেতুঁল গাছ, বাঁধানো রক
বসে পাগলা ভৈরব, আপেল খায়
যাই তার কাছে, অকপটে জিগাই
পাপ কারে কয়?
আপেলে কামড় বসায়, চিবায়
থু থু করে ছিটায়, বলে;-
"পাপ!
ধর্মের জন্ম যেদিন হতে
পাপের সংজ্ঞা সেই থেকে শুরু-
খাদ্যে, পরিধানে, বাসস্থানে,
আচার আচরণে, নিয়মকানুনে-
পাপ, পাপ, পাপ- সবই ধর্মের নামে।
হত্যা পাপ, যুদ্ধ পাপ
ধর্মের তাগিদে যুদ্ধ - ধর্মযুদ্ধ পাপ নয়,
হাস্যকর তাই!
ধর্মের নামে মানবতা খোয়াই, মনুষত্ব হারায়।"
এবার জিগাই তারে; পুণ্য কারে কয় -
হাসির রোল তোলে অদ্ভুত আওয়াজে
খ্যাঁক খ্যাঁক খ্যাঁক করে হেসে বলে;-
"পাপের বিপরীত পুণ্য হয়
যা তোরা তবে স্বর্গে অথবা জান্নাতে,
বেধর্মিকে মেরে, ঘৃনা করে।"
হা হা হা হেসে চলে পাগল
লুটিয়ে পড়ে মাটিতে
গড়াগড়ি দেয় ধুলায়।
"শোন, বলি চুপি চুপি
মানবতা হতে বিচ্যুতি হয় পাপ,
মানুষের মাঝে ঈশ্বরের সেবা হয় পুণ্য
বলে আমার এই শূন্যবাদ।"
