"প্রেম"
-পুলক সাঁপুই
মন রেখে, প্রেম অনুভুতি মেখে দুজনায়,
তুলাদণ্ডে মেপে নিরীক্ষণ করি
একে অপরের কাছে সমান সমান দামী।
আমার কল্পনায়;-
এক অজানা কালো মেঘ
উঁকি মারে তোমার মনে
আমার সনে সমর্পনের
শুভক্ষণের মুহূর্ত কালে।
বাস্তবতার নিরিখে-
মানসিক পরিস্তিতিতে
নিজের মনে জ্বালাও আলো
তোমার মাঝে নিজেকে রাখো
নিজের মতো করে।
অন্তর্নিহিত মনে সমর্পণের আকুতি নিয়ে ভালোবেসে এসো আমার কাছে;
মেখে নেবো দুজনে হৃদ অঙ্গে একই সঙ্গে,
অপেক্ষায় থাকিবো সেই দিনের তরে।
No comments:
Post a Comment