"আমিত্ব"
আছি আমি তাই; -
আছো তুমি আমাতে,
এক অস্তিত্ব হয়ে
বাস্তবে হাজার কল্পনাতে।
গান গাই তোমার সাথে
বদল হয় 'তুমি' সময়ের সাথে
ভবের ঘরে ক্ষনিকের বসবাস;
কতো মানুষ আসে যায়
সময় অটল রয়।
প্রয়োজনেই আশা ভরসা আত্মীয়তা
নইলে অযথা তৎপরতা,
অস্মিতায় শূন্য হতে চাই
প্রেমের সাথে প্রকৃতির মাঝে।
- পুলক