"কথা"
- পুলক সাঁপুই।
১০-১২-২০২১
প্রত্যাশা স্বর্থের রূপক।
ভালোবাসা থেকেই প্রত্যাশার জন্ম,
সম্পর্কের ঘনত্বের উপর নির্ভর করে ভালোবাসা।
মনের আশা পরিপূর্ন না হলে;
অভিমানের রূপ নেয় ভালোবাসার মানুষের কাছে।
ভালোবাসার মানুষ ভালোবাসায় থাক,
তার প্রতি কোনো প্রত্যাশা নয়।
প্রত্যাশা করি নিজের কাছে, অন্যের কাছে নয়।
সম্পর্ক বিশ্বাস ও ভরসার,
সম্পর্ক তৈরী হয় আদান প্রদানে,
আদান প্রদান হয় যদি বেশী কম,
সম্পর্কের পরিমাপ ও হবে তেমন তেমন।
কর্ম পথে অভীষ্ট পূরন করতে সম্পর্কের মূল্য নির্ধারণ হয়।
ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা নয় কর্তব্য প্রয়োজন।
No comments:
Post a Comment