Monday, December 13, 2021

"স্বার্থ"


"স্বার্থ"
- পুলকসাঁপুই।
১৩-১২-২০২১

প্রত্যাশা অন্যের উপর নয়,
নিজের কাছে চাই।
আশা পূরণ করি নিজের-
আপন কর্ম মাঝে।
প্রতুত্তরে; যাকিছু পাই ভাল কিংবা মন্দ
তাহা অনুগ্রহ হিসাবে গ্রহণ করি।
আশার আস্থা নাহি চাই।
ভালোবাসার অজুহাতে বাসনা লুকায়,
স্বার্থ ভরা মন- রকমারি আশা জাগায়।
নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে? আমি খুঁজি তাই।
নিজ স্বার্থের প্রয়োজনে,
একাকিত্ব থেকে নিষ্কৃতি পেতে এক সঙ্গীর আবশ্যক।
উভয়ের কাম পরিতৃপ্ত করিতে
প্রেম ভালোবাসার নামে স্বার্থের প্রয়োগ।
সময়ের সাথে বাসনার পরিতৃপ্তি ঘটে, বটে!
তবে; একে অপরের প্রতি স্বার্থের দর কষাকষি আজীবন চলে।
চাই তাই মধস্ততা করে নিষ্কৃতি পেতে নতুন পথে-
উভয়ের স্বার্থের প্রয়োজনে তৃতীয়ের আগমন ঘটে।
ভালোবাসার নামে হেতায়-
চাহিদার পূর্ণতা পেতে স্বার্থের পরিতৃপ্তি ঘটায়।
ফুটফুটে শিশু; করিতে লালন পালন,
সময় বয়ে যাবে স্নেহ-মমতা হতে অন্য ধারায়।
এমন করেই যুগ যুগ ধরে চলছে-
স্বার্থের খেলা এই ভবের সংসারে।
ঢং করে বলি তাই;-
এই মায়ার সংসার ভুলিবো কেমনে!?


 


No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...