"সুপারহিরো"
- পুলক সাঁপুই।
১৪-১২-২০২১
সময়ে সাথে সাথে সুপার হিরোর কল্প কাহিনী দেখি এই বিশ্ব জুড়ে,
হরেক রং ঢঙের পোষাক ব্যবহার ও কর্তব্যে।
হয়ে আছে সেরা বিভিন্ন কল্পনায় অলৌকিক গল্পে,
সুপার হিরো মানেই সর্ব শক্তিমান। সর্ব শক্তিমান মানেই ঈশ্বর।
প্রাণীকুলের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ,
বুদ্ধির জোরে আজ প্রয়োজনের থেকেও বেশী বিলাসী জীবন যাপনে।
নানা উদ্ভাবনায় মেতে আছে মন- প্রাণ,
তবু, কোথাও একটা সীমাবদ্ধতা।
আরও শক্তিশালী হওয়ার আকাঙ্খা চেপে বসে,
- হয়ে নিরুপায়, প্রক্রিয়া থাকে জারি।
মন চায় কল্পনায় রাখতে সুপার হিরো জীবনের মাঝে,
যুগে যুগে অবাস্তবকে বাস্তবের রূপ দিতে ঈশ্বর, খোশখেয়ালে মানুষের মনে।
তাই; আজও ইবাদত করে সেই সুপার হিরোকে; ঈশ্বর নামে।
তারই নাম নিয়ে মানুষ হয়ে অমানবিক পথে চলে,
জানোয়ার মননে ধর্মের ধ্বজা ধরে-
শিয়ালের মতো হুক্কাহুয়া ডাকে, সিংহের মতো গর্জন করে,
নিরীহদের শিকার করে হিংস্র জানোয়ারের মতো।
কোনো ঈশ্বরের নামে নয়, কোনো ধর্মের রঙে নয়,
মানবধর্মে বসবাসের উপযোগী হোক এই পৃথিবী।
একেবারে সত্যি কথা। এ যেন এক অন্তিম চাওয়া। খুব ভালো।
ReplyDelete