Tuesday, December 7, 2021

"মানুষ"


"মানুষ"
- পুলক সাঁপুই 

ধার্মিকের দেশে ঈশ্বর অন্ধ ও অসহায়,
তাই সেথায় মানবতা বিপর্যস্ত; অপমানিত বারবার।
যেথায় মানুষ মানব জন্মের তাত্পর্য না বোঝে!
যারা মৃত্যুর পরের এবং পুনর্জন্মের বিশ্বাস করে,
অন্ধ মনে পথ চলে যারা ধর্মের নামে-
তাদের বেঁচে থাকা অসম্পূর্ণ ইহজীবনে।
ঈশ্বর আছে প্রতিদিনের কর্ম জীবনে-
মানবতার মাঝে নিরীশ্বরবাদীর দেশে।
সেথায় মানুষ মুক্তমনে মানুষের মাঝে মানুষ হয়ে কাজ করে,
কর্মযোগে- চেতনার সাথে।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...