Monday, November 29, 2021

"নবরস"

"নবরস"
- পুলক সাঁপুই।
৩০-১১-২০২১

প্রাকৃতিক প্রেমে মত্ত আমি
হৃদয় গভীর হতে পাই সাড়া,
তাই; গান গাই, কবিতা লিখি
ছবি আঁকি মনের মতো করে।
সৃষ্টির উন্মাদনা পাই তোমার হিল্লোলে
জাগে আশা ভবিষ্যতের পথে,
সকল অনুভূতি সমাহিত হয়
ভিন্ন ধারায় ভিন্ন মাধ্যমে।
শৃঙ্গারে আছি নিবিড় হয়ে
দৃঢ় প্রতিজ্ঞার সাথে কাজ করে যাই,
বীর হয়ে সফলতার সাথে।
কখনো করুণ অমি; অন্য কোনো শোকে
রৌদ্র রূপে রক্তবর্ণ প্রতিভাস প্রয়োজনে,
উজ্জীবিত করি অলৌকিক অদ্ভুত রসে;
ভীত হই ভয়ানক কারণ দর্শনে।
কুৎসিত সেথায় বীভত্স রূপ পায়;
হরেক কৌতুকের মাঝে হাস্য রস বর্ষায়,
প্রশান্ত দেয় চিত্তকে; শান্ত মনে,
তোমার মাঝেই করি অর্পণ এই নবরসে।


 


No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...