Wednesday, June 9, 2021

রাজকোন্যের উপাখ্যান।


রাজকোন্যের উপাখ্যান।
-পুলকসাঁপুই

দয়া-দাক্ষিণ‍্যের সাথে-
সুখ খোঁজে রাজকোন্যে,
মরদ-এর পদতলে নিয়ে স্থান;
মরনের পরে যেতে বেহেশত'র পথে।
আপন যোগ্যতা ভুলেছে মেয়ে,
গলগ্রহ হয়ে থেকে আজ বাঁচে।
প্রেম কাকে বলে বিস্মৃত আজ-
ভালোবাসা আঁধারে তারা হয়ে জ্বলে।
গভীর রাতে প্যাঁচা এক
তাকিয়ে রয় ঠায় সেই পথে।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...