Monday, June 7, 2021

"প্রকৃতির প্রেমে"

"প্রকৃতির প্রেমে"
-পুলক সাঁপুই।

হৃদয় জুড়ে আছো প্রেমে।
তুমি থাকো তোমার মতো করে,
ভালো যে বেসেছি প্রকৃতির ডাকে
আকাশে বাতাসে তরঙ্গের আলোড়নে।

কায়া'তে তুমি নাই।
ছায়া হয়ে আছো সাথী হয়ে;
যখন যেথায় যেভাবে তোমাকে চাই
রঙ ধনু রঙে হৃদয় ক্যানভাসে এঁকে যাই।

ঘাস ফুলের অনুরাগে দেহ রাখি ক্ষেতে
বৃষ্টিতে ভিজে ধুয়ে ফেলি মলিনতা;
সোঁদা মাটির সুগন্ধি নিই বুক ভরে
এমনি করে সময়ের সাথে চলি পথে।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...