"আজ"
-পুলকসাঁপুই
কোনো এক ঝড়ে
সুখপাখি এসেছিল-
আমার মনের ঘরে।
তার অ-সুখে ছিলাম পাশে
আজ সে নেই,
গিয়েছে উড়ে তার ইচ্ছায়।
পেয়েছে নতুন ঠিকানা
আছে সুখপাখি সুখে,
পুরনো পথ গিয়েছে ভুলে।
ভালোবাসা মৃত আজ,
প্রেম ফ্রেম হয়ে দেওয়ালে ঝোলে
আপেক্ষিকতার মাঝে।
লক্ষ হৃদয় এমনই ভাঙে
মানবের প্রেমে-
স্বার্থে ভরা ভাঙা-গড়ার খেলা।
নীল আকাশের মাঝে
ঘাসফুলের-ই পরে ঘুমাই
ঘাস ফড়িংয়ের সাথে।
-পুলকসাঁপুই
কোনো এক ঝড়ে
সুখপাখি এসেছিল-
আমার মনের ঘরে।
তার অ-সুখে ছিলাম পাশে
আজ সে নেই,
গিয়েছে উড়ে তার ইচ্ছায়।
পেয়েছে নতুন ঠিকানা
আছে সুখপাখি সুখে,
পুরনো পথ গিয়েছে ভুলে।
ভালোবাসা মৃত আজ,
প্রেম ফ্রেম হয়ে দেওয়ালে ঝোলে
আপেক্ষিকতার মাঝে।
লক্ষ হৃদয় এমনই ভাঙে
মানবের প্রেমে-
স্বার্থে ভরা ভাঙা-গড়ার খেলা।
নীল আকাশের মাঝে
ঘাসফুলের-ই পরে ঘুমাই
ঘাস ফড়িংয়ের সাথে।

No comments:
Post a Comment