Tuesday, March 30, 2021

"পাখি"

"পাখি"
-পুলক সাঁপুই।

এক ডানা কাটা পাখি বাসায়,
ছানা নিয়ে সংসার সমাজের পেশায়,
ক্ষেত্র পরিবর্তনের চেষ্টায়
মনের আকাশে শুধু ডানা ঝাপটায়,
স্বপ্ন তার চোখে,- ছানাকে যুবতী বেশে
আসিবে সময় উড়িতে বাস্তব আকাশে,
সহসা হটাৎ দক্ষিনা হাওয়ায় প্রাণ ফিরে পায়,
এক আত্মার সাথে তার আত্মার দেখা পায়।
পাখি বোঝে তার হয়েছে সময়,
প্রানপন করে চেষ্টা, সফল হয় প্রায়!
হায়! সে সুযোগ আর নাহি তার,
তুফানের মাঝে পাখিটি ঘুরপাক খায় হতবুদ্ধি প্রায়।
সে নিরুপায়, তার মনের শক্তি ক্ষয়, আসে সমঝোতায়,
ধরা দেয় নিজেকে, পায় প্রাপ্য কিছু দানা ও বাসায় থাকার,
অতি আবেগপূর্ণ প্রেম দিয়ে ডানা কাটে- মালিক,
সমাজের নামে অতি সন্তর্পনে নতুন চুক্তির স্বাক্ষর হয়।
পাখির স্বপ্ন ছানাটিকে ঘিরে,- সবকিছু মেনে নেয়,
আজও পাখিটি গুন গুন গান গায়।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...