"একটি আত্মার অপমৃত্যু"
-পুলক সাঁপুই।
দেখা হয় এক মৃত্যুর পূর্ববর্তী আত্মার সাথে,
ধীরে ধীরে আসে আমার কাছে
আমাকে আমন্ত্রণ জানায় তার মৃত্যু দেখার,
বসে, বলে তার ইতিহাস-
জানায় তার জন্মবৃতান্ত,
কেমন করে কেটেছে তার শৈশব, কৈশোর
কেমন করে হয়েছে দোষী সে বারবার,
কেমন করে নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছে অতঃপর।
বাঁচার অধিকার আছে কি তার আর? প্রয়োজন কোথায়?
ইচ্ছা মৃত্যুর সফলতা কোথায় বুঝতে চায়।
কল্প-গল্পের উপাখ্যান কেমন করে পথ পায়? জানতে চায়।
আমি অপেক্ষায় উদগ্রীব রই,
দেখিতে ওই আত্মার মৃত্যু কেমন করে হয়।

No comments:
Post a Comment