"পথ"
পুলক সাঁপুই।
প্রতিদিনের চলার পথ আমার,
আসা যাওয়া সকালে সন্ধ্যায়,
প্রতিদিনই একটু বসি, চারিধার দেখি, একটু গান গাই।
ভীষন আপন আমার এ পথ, প্রতি ঋতু-ই আমার দরকার।
এ পথে ময়ূর নাচে, কোকিল ডাকে, হরিণ ঘাস খায়।
নিস্তব্ধ বিরাজ করে চারিধার, বাতাস স্তব্ধ সেথায়, প্রশ্বাসে কষ্ট হয়।
শব্দ তরঙ্গ আকাশে বাতাসে ছেয়ে যায়,
গুড়ু গুড়ু রব ওঠে কালো কালো মেঘ ছায়।
বুঝি ঝড় আসে আমার এই রাস্তায়।
মোকাবিলার নেই কিছুই, প্রকৃতির কাছে সমর্পন বাধ্যতায়।
পথ ভেঙেচুরে একাকার, পুরানো পথ আছে- নেই ও আবার,
এখন পুরানো পথে বুঝি বাস করে হায়না,
এ জানোয়ার বিশ্বাসী নয় সকলেরই পরিচয়।
নতুন পথ ধরি, চলতে সেই একই ঠিকানায়,
দেখি, কুয়াশা ভরা কাদামাটি ঘাস, জল থৈ থৈ,
কচ্ছপ ঘুরে বেড়ায় এই রাস্তায়,
শক্ত আবরণে ঢাকা, তিন'শ বছর বাঁচে এ প্রাণী প্রায়।
আনন্দ ঝর্ণাধারায়, নদী বয় কলকল রবে,
দেখি কিশলয়! মধ্যাহ্ন কিরণে আলো বিচ্ছুরিত হয়।

No comments:
Post a Comment