Tuesday, March 30, 2021

"আমাতে"

"আমাতে"
-পুলক সাঁপুই।

রাতের আঁধারে মন গহনে
ধ্রুবতারা হয়ে বসে আছে যারা,
শুধু দেখায় দিক,
মহান বাণীতে ছেয়ে রাখে মন,
অন্ধকারে স্বচ্ছ আকাশের উত্তরে
ঝলমল হয়ে দেখায় ভালো তাহা।
দিতে পারে না সে আলো,
দিতে পারে না সে উষ্ণতা,
পারবে না ঘটাতে সালোকসংশ্লেষ,
পারবে না দিতে জলরাশি থেকে মেঘপুঞ্জ,
মেঘপুঞ্জ থেকে বৃষ্টিধারা,
বহিবে না নদী, সমুদ্র তরঙ্গ,
বন-বনানী প্রকৃতির খেলা,
শুধুমাত্র উৎস সেথায় সূর্য কিরণ।
আঁধার ও আলো, কাটে দিন কাটে রাত অনন্তকাল।
প্রকৃতির খেলা ঘরে ক্ষুদ্র আমি হেথায়,
আত্মা আমার ইষ্টদেবতা।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...