Saturday, March 13, 2021

"এক কাপ কফি"

"এক কাপ কফি"
-পুলক সাঁপুই।

এক কাপ কফি,
ভীষন জরুরী।
সাথে বসে তুমি
নোটবুক হাতে,
লিখি আজেবাজে
বিমূর্ত ইতিকথা।

বারান্দার ঘুলঘুলিতে
চড়ুইয়ের অট্টলিকা,
কিচিরমিচির ডানা ঝাপটায়।
দূরে খেজুর গাছ সারি
বাবুইয়ের কুঁড়ে দোলে-
উল্টো কুঁজোর মতো ঝোলে
মনে হয় যাবে খসে পড়ে।
যুগ যুগ ধরে এ খেলা চলে
ঝড়, বৃষ্টি ও রোদে,
এরা আছে সুখে
দুজন দুজনের পথে-
খুশি হয়ে ওড়ে আকাশে।

মস্তিষ্ক তরঙ্গে মানুষ
ভিন্ন ধারায় চলে সমাজে,
আমি আছি বেঁচে-
তোমার সাথী হয়ে
সমাজ হতে দূরে, মনে-
একা হয়ে চরাচরে।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...