Sunday, March 14, 2021

"দুইয়ের মধ্যেই একত্ব"

"দুইয়ের মধ্যেই একত্ব"
-পুলক সাঁপুই

এক কার্তিকের ভোরে
কুয়াশা গায়ে মেখে ঘুরি,
পুকুর পাড়ে ঝোপঝাড়ে
শালুক ফুল বাতাসে দোলে।

হটাৎ দেখি মাকড়সার জালে
ফড়িং নাচে প্রানের দায়ে,
শিকারি তা সময় করে
এই বুঝি ধরল বলে!

আমি ভাবি কিছু করি
খাদ্যের! না খাদকের-ই!?
এমন সময় এসে ফিঙে
উড়ে গেল ফড়িং নিয়ে।

জীবনের এই চলার পথে
সবই দেখি একই সাথে,
ভালো-মন্দ দুইই সত্য
দুইয়ের মধ্যেই একত্ব।



 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...