Saturday, March 13, 2021

হৃদয়ের নামে মস্তিষ্ক খেলা করে"



"হৃদয়ের নামে মস্তিষ্ক খেলা করে"
- পুলক সাঁপুই

ক্লান্ত হেথায় আমি।
হৃদয়ের নামে মস্তিষ্ক খেলা করে,
এ কি সত্যিই দেখি!?
বেচারা হৃদয় অসুখে ভোগে।
গণিতের হিসাবে মেলেনা-
আবার বাস্তবে টিকে না এ ধারা,
যত জ্বালা সব নিজের নিজেই।
কি হবে লাভ লোকসানের বিচার করে?
ধনাত্মক কিছু না ঘটলে, লোকে নিয়তির কথা বলে।
তাই তুমি নিয়তির পথে গিয়ে,-
দোষী করো গো আমায়,
আমি সব দোষ নিলাম মাথা নত করে।
আমি আছি, থাকিব তেমনই ভাবে,
তুমি বুঝে নাও, তোমার মতো করে।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...