এই হৃদি, - তুই কি আমায় ভালোবাসিস?
আমায় নিয়ে ভাবিস নাকি তুই?
কেমন করে? কেমন করে? বোঝা দেখি তুই?
আসছে অযুত বছর-
অপেক্ষা কি হবে তোর কাছে?
আসছে সময় আমায় ছেড়ে যদি তোর সুখ থাকে অন্য কারো কাছে?
ভুলবি তখন নিশ্চয় আমায়?
পড়বে মনে একটু আধটু মনে হয়?
দুঃখ আমি করবো না যে জানিস
ভাববো আমায় ভুলতে যদি পারিস
ভুলের মাঝে ভুলভুলাইয়া হয়ে
হারিয়ে যাবো নীলে বিলীন হয়ে
আকাশ পানে চেয়ে চেয়ে চেয়ে
তোরই কথা ভাববো বুকে চেপে
আমার ও ছিল একটা রানী!
ভালোবেসে দিত হাতছানি
তখন আমি সাগর বালু তীরে
মুছে যাবো ঢেউয়ে ঢেউয়ে ঢেউয়ে...
আসছে সময় আমায় ছেড়ে যদি তোর সুখ থাকে অন্য কারো কাছে?
ভুলবি তখন নিশ্চয় আমায়?
পড়বে মনে একটু আধটু মনে হয়?
দুঃখ আমি করবো না যে জানিস
ভাববো আমায় ভুলতে যদি পারিস
ভুলের মাঝে ভুলভুলাইয়া হয়ে
হারিয়ে যাবো নীলে বিলীন হয়ে
আকাশ পানে চেয়ে চেয়ে চেয়ে
তোরই কথা ভাববো বুকে চেপে
আমার ও ছিল একটা রানী!
ভালোবেসে দিত হাতছানি
তখন আমি সাগর বালু তীরে
মুছে যাবো ঢেউয়ে ঢেউয়ে ঢেউয়ে...
- পুলক সাঁপুই

No comments:
Post a Comment