Saturday, December 26, 2020

"এক পৃথিবী"

এক পৃথিবী দিলাম তোমায়
আমার যা কিছু.......
সারা আকাশ, সমুদ্র, নদী,
পাহাড়, জঙ্গল, দুনিয়ার মাটি...
সবই তোমার, ইচ্ছে মতো
যাপন করো নিজের করে....
এই আকাশে উড়তে পারো
মেঘের ভেলায় ভাসো.....
সমুদ্র-নদে পাল তুলে নৌকায়
ঘোরো মনের দেশে....
বুক ভরে নাও বাতাস হেথায়
পাহাড় চূড়ায় বসে....
জঙ্গলে হও আদিম মানব
বিশুদ্ধ মনের বেশে....
তোমার আমার এই মাটিতেই
শেষ হবে প্রেমে ভালোবেসে...

                                  - পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...