Thursday, December 24, 2020

'অন্তরঙ্গ'

 'অন্তরঙ্গ'
-পুলক সাঁপুই।


কোনো এক অন্তরঙ্গ সকালে;
সমুদ্র সৈকতে খালি পায়ে
হাতে হাত ধরে চলেছি
তুমি আমি শুধু দুজনে।
সুদূরে নিরুদ্দেশের ঠিকানায়-
তুমি বলবে, "জাদু- এ পথ কোথা শেষ হবে"
আমি বলি- "হৃদি, এই আমাদের শুরু"
ভাসবো মোরা দূর দ্বিগন্তে-
নীল পানি আর নীল আকাশ যেথা মেশে,
ভেসে ভেসে যাবো ছোটো নৌকা নিয়ে-
তোমার কোলে মাথা রেখে তোমার কথা শুনে
শুধু আমরা দুজন, আর চারি ধরে পানির ছলাৎ ছল...
আলিঙ্গনে আমরা অনাবৃত দুজন;
দুই দেহ মিশে একের তৃপ্তি পেয়ে।

                                   

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...