Wednesday, December 23, 2020

'শুধু তুমি'

"শুধু তুমি"
           - পুলক সাঁপুই।

তোমার ওষ্ঠে নেমে আসুক পুষ্পরজ;
চাঁদের আলোর চাদরে ভেসে উঠুক আকাঙ্ক্ষা;
বাতাসে প্রেম লাগুক-
তোমার স্তনে ফুটুক পদ্মদ্বয়;
আসমানের জোছনা হোক তোমার প্রেমে হৃদ্য,
তোমার নাভিতে নেমে আসুক পাল তোলা নৌকো;
নেমে আসুক আষাঢ়ের প্লাবন-
তোমার কামনা শীতল হোক শ্রাবণ ধারা বরষায়,
তোমার ভালোবাসা ছড়াক-
স্নিগ্ধ সাদা জুঁই ফুলের সন্ধ্যায়;
গহন রাতে নেমে আসুক আমাদের
দুই দেহের মিলন বাসনা নদীতে-
ভেসে... ভেসে... ভেসে...

                    

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...