“পাগল ভৈরব - ২৭“
- পুলক সাঁপুই।
আজ এসেছি পাগলের ডেরায় সন্ধ্যার অন্ধকারে
উপরে পেঁচা নিচে বিড়ালের চোখ জ্বলে,
বলি চুপি চুপি উতলা মনের সংশয় ঘুচাও -
ভালোবাসা, ঘৃণা ও সন্দেহ বিষয়ে একটু তথ্য দাও।
ভৈরব বলে; -
"আত্ম পরিতৃপ্তি থেকে সুখ দোঁহে মিলে রূপান্তর ভালোবাসার।
যেমন, তৃষ্ণার্থ জল পান করে তৃপ্তি পায়,
অন্তরঙ্গতার মর্যাদা ভালোবাসাতে সম্পূর্ণ হয়।
স্বার্থের অপূর্ণতা থেকে ক্ষোভ,
ক্ষোভ থেকে ঘৃণা, ঘৃণা থেকে বর্জ্য,
তাই যেথায় ঘৃণা সেথায় সন্দেহ শূন্য।
স্ব-বিরোধিতা সন্দেহের জন্ম দেয়,
যুগলের পরিপূর্ণতায় সন্দেহ দূর হয়।
জীবনে বাঁচার প্রথম প্রয়াস
উৎকৃষ্টের উপযুক্ত সম্মান।"

No comments:
Post a Comment