Thursday, August 18, 2022

পাগল ভৈরব -২৩"

"পাগল ভৈরব -২৩"
পুলক সাঁপুই।

বৃষ্টিতে ভিজে পাগল ভৈরব হেঁটে চলে
গাছপালা ঘরবাড়ি পিছে ফেলে সবই,
জল থৈথৈ রাস্তাঘাট, জনমানব শূন্য প্রায়,
এক রমণী সেথায় পথ আটকায়।
বলে, - "পাগল দাঁড়া একটু,
কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও, -
সত্য কি? 
বিশ্বাস? উপলব্ধি?
পুরো মানবজাতি যা ভাবছে এই নিয়ে..."
ভৈরব দাঁড়ায়, রমণীর মুখ পানে তাকিয়ে বলে
"পুরো মানবজাতি কি ভাবে, তা আমি বুঝি না,
আমি কি ভাবছি ও কি বলতে চাইছি তা আমার সম্পুর্ণ নিজস্ব।
আমার নিজের মনোভাব মানবজাতির নামে বলতে পারি না।
নিজের সত্য নিজেই জানি, নিজের সত্য অন্যের জন্য নয়।
সামনের ব্যক্তিদের সঙ্গে নিজের মধ্যে যা সত্য আছে তার ভিত্তিতে গড়ে ওঠে সত্য সম্পর্ক। 
আর সেই সম্পর্ক থেকেই বিশ্বাস জন্ম নেয়।
সেই বিশ্বাসকে প্রতিপালন করেই সম্পর্কের পরিস্তিতি ও পর্যায় নির্ধারণ করা হয়।
  
আমার কাছে 'সত্য' বিশ্বাস নয়
'সত্য' পরিস্থিতির বিষয় বা নির্বন্ধ, -
এরপর 'সত্য' উপলব্ধিতে ধায়।

সত্য প্রত্যেক ব্যক্তির নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা,
সেই সত্য ঘটনার উপলব্ধি তার আপন মনকে নাড়া দেয়,
তবে সেই উপলব্ধি অন্যের সাথে ভাগ করে নিতে যদি চাও 
তাহা সম্পুর্ণ আপনার নিজস্ব ব্যাপার।
সত্য এককে স্থির।
মিথ্যা অনেক, কাল্পনিক কথামালার সমাহার।"



 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...