Thursday, April 7, 2022

"গল্পসল্প"




"গল্পসল্প"
- পুলক সাঁপুই।

এক ছিল ছাগল।
এক ছিল পাখি।
একটা ফুল গাছ ছিল।
একটি ছিল লাঠি।
পাখি উড়ে এলো ফুল গাছে ফুলের মধু খেতে।
ছাগল এলো গাছের পাতা খেতে।
পাখি ছাগলকে বলে তুই পাতা খাবি না।
ছাগল বললো ব্যা, পাতা খেতে সুরু করলো।
পাখি বললো মারবো লাঠি, এবার পাতা খেলে।
ছাগল ব্যা, ব্যাএ বলে পাতা খেতে থাকলো।
পাখি রেগে গেল। 
লাঠি দিয়ে মারের ক্ষমতা নেই। 
এক মাত্র মানুষই এটা পারে।
পাখি উড়ে ছাগলের পিঠে বসলো। ছাগলকে খুব করে ঠোকর দিল পাখির ঠোঁট দিয়ে। 
পাখির ধারালো নখ দিয়ে আঁচড়ে দিল।
ছাগল ব্যাএ ব্যাআ করতে করতে দৌড়ে পালালো।
ছাগলের পাতা খাওয়া হল না।
পাখি এবার ফুলের মধু খেতে লাগল।


 


No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...