Monday, August 2, 2021

"প্রেম"

"প্রেম"
- পুলক সাঁপুই।

তুমি আছো থাকো, যেমন তুমি চাও।
কত কথা বলতে ইচ্ছে করে,
ভাষা আসে, ভাষা হারিয়ে যায়-
আমি থাকি তোমার প্রতীক্ষায়।
প্রেম আমার সত্তা, তুমি উপলক্ষ মাত্র।
তোমার ধরন, - হোক সে তোমার মতো,
অমর প্রেম আমার অন্তরাত্মায়-
বহিছে ভুবনে পঞ্চভূতে।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...