Sunday, August 1, 2021

"প্রেম"

 "প্রেম"

-পুলক সাঁপুই

প্রকৃতির প্রেমে সূর্য ওঠে।
মেঘ ভাসে আকাশে প্রেমে।
বাতাস বইছে ভুবনে প্রেমে।
বৃষ্টি ঝরে প্রেমে।
অঙ্কুরদগমন হয় প্রেমে।
কিশলয় সবুজ প্রেমে।
ফুল ফোটে প্রেমে।
ফল হয় প্রেমে।
প্রেমই জীবন।
প্রেম বহমান।
প্রেম ধরে রাখতে হয় মনে।
আমরা সকলে আছি প্রেমে
যতদিন প্রানের সাথে আছে মন, ততদিন সাথে আছে প্রেম।
সময়ের সাথে প্রেম করি, সময় আপেক্ষিক, তাই সময়কে প্রেম করা নয়, প্রেমের সফলতার ফসলকে বাঁচিয়ে রাখতে প্রেম করি।
প্রেমেই আছি, প্রেমেই যেন মরি।



No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...