Saturday, March 27, 2021

"স্বপ্ন"

"স্বপ্ন"
-পুলক সাঁপুই।


টেবিলের উপর পিঁপড়ার ঝাঁক
কবিতার খাতায় করল অ্যাটাক
কাছে গিয়ে দেখি, চামকাই, একি!
তারা যে কবিতার শব্দ খুঁটে খুঁটে খায়।

অতি মনোযোগে, অতি গর্ব ভরে
অতি সাবধানে, অতি সন্তর্পনে
অতি ভাবাবেগে, অতি যত্ন নিয়ে
লিখেছিলাম কবিতা দুর্ধর্ষ দুরহ শব্দ বেছে বেছে।

আলো-ছায়া, ধরা-ছোঁয়া, লুকোচুরি
চোখ ধাঁধানো জটিল বাক্যের ফুলঝুরি,
সবকিছু মিলে এক কবিতার মিশেল,
পিঁপড়ারা দেখি সব খেয়ে করে দেয় শেষ।

প্রেম-ভালোবাসা, পরিশ্রমী মানুষ, ধর্মীয়, সামাজিক,
সব নিয়ে লিখি যা মানবিক সঠিক,
লিখি সকলের মাঝে থেকে সহজাত প্রাকৃতিক,
কবিতা যেমন পাখা মেলতে চায়।

পিঁপড়ার সারি ফিরে যায় দেখি
কাছে যাই ধীর পায়ে, তাকাই খাতায়,
হায় হায়! সব যে ওলটপালট, লেখা পাল্টায়!
কঠিন বাক্য ও শব্দ সবই সহজ হয়ে যায়।

পিঁপড়ার কামড়েই ঘুম ভাঙে ভোরে
উঠে বসি, ভাবি একি সংযোগ দেখি?
প্রতিদিনের কথা বলা, চলাফেরা,
সবই যদি হয় স্বাভাবিক,
 কবিতার ভাষা কেন হবে ব্যতিক্রমী?




 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...