Thursday, March 25, 2021

"পুনর্মিলন"

"পুনর্মিলন"
-পুলক সাঁপুই।

সেই পরিচয়ের প্রথম থেকে
কবিতায় বেঁধেছিলেম চিত্ত,
কতো মুহূর্ত পেরিয়েছে
কতো সন্ধ্যা গড়িয়েছে
কতো রাত্রি গেছে অভিসারে,
কতো স্বপ্ন হারিয়েছে। শেষে-
বাস্তব অঙ্গনে স্থির বিচরণ।

যা গেছে, গেছে, যা আছে-
রাখি জতনে, যতটুকু পাই।
ধূসর বর্ণ হতে রাঙাতে চাই রঙে
রংধনু হয়ে মন হতে মনে,
সময়ের সাথে অমোঘ অঙ্গীকারে।
এসো এসো তুমি, হয়ে মনের মণি
নিঃসঙ্গতার বারি ঝরাও তোমার-
আমার হৃদয়ের মরু দেশে, সঙ্গোপনে।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...