Friday, January 8, 2021

"শুধু তুমি"



তোমার কাছে পেয়েছি এক পৃথিবী আসার আলো

আকাশ জুড়ে সুখের ভেলায় সাদা তুলোর মেঘের খেলা

প্রকৃতির এই শোভা মাঝে তোমায় দেখি এমন সাজে

তুমিই আমার এক পৃথিবীর সাত সমুদ্র প্রেমের ঢেউয়ে

তুমিই আঁকো ভালোবাসার গল্প কথার মনের ছবি

তুমিই আমার প্রথম আলোর হৃদয় হরণ সূর্য কিরণ

তোমার কাছে নগ্ন আমি, তুমিই জানো আমার ভাষা

তোমার কাছে পাই যে আমি মৌরী ফুলের ভালোবাসা।


                                            -পুলক সাঁপই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...