-----
১
রঙধনু মন ঘুড়ি ওড়ে আকাশে
বাতাসে ভেসে ভেসে স্বপ্ন দেখে
একদিন সুতা কেটে হবে সে স্বাধীন
স্বপ্ন সত্যির অপেক্ষা করে চিরদিন।
২
লাটাই হাতে বসে সেই শয়তান
ভ্রূকুটি হাসি দেয় সুতা ধরে টান।
৩
ঘুড়ি তাই লাট খায় অবিরাম
মৃত হয়ে বেঁচে থেকে গান গায়
মিথ্যা জীবনের জয় গান।
৪
ও সাতরঙা মন ঘুড়ি আয় রে ফিরে
হার মানিশ নে অমন করে
পারবি রে পারবি সুতা ছিঁড়ে
স্বাধীন হয়ে তোর মানব ঘরে।
৫
আমি তোর আকাশ হবো বাতাস হবো
আমি তোর স্বাধীনতার মূল্য দেবো
আমি তোকে যতন করে রাঙিয়ে দেবো
আমার আশা এমন করে ভাঙিস নে
রঙধনু ঘুড়িরে তুই হারতে কখনো জানিস নে।
-পুলক সাঁপুই

No comments:
Post a Comment