Tuesday, December 8, 2020

"প্ৰণয়ীর গান..."


এসো এসো সখা
প্রেম প্রেম খেলি
সময় সুযোগে
বাসায় ফিরি.....।
মন নিয়ে খেলা
করি অবহেলা
সমাজ হতে
নাহি পারাপার....।
খেলা শেষে যাও ফিরে প্রিয়
তোমার নাহি ঠাঁই হেথা...।

ডাকিছে হৃদয়
ম'রে আছে দেহ 
কান্দাই প্রেমীরে
এযে সমাজের গেরো....।

পুরানো অভিশাপ
বিষে ভরা
ঠোঁটে ঠোঁট চেপে
চুমায় চুমায় মধু মাখা বিষে,
আলিঙ্গন করি তারে...
কবরের মৃতদেহের
রজনীগন্ধা ফুলের গন্ধে 
সোহাগ পেতে
পুরানো বাসর ঘর
নতুন করে সাজাই....।।

                   -পুলক সাঁপুই।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...