Monday, December 7, 2020

এসো ফিরে

সেই ভাঙা রাস্তা-
ইঁট পাথর মাটি
ছড়িয়ে হতশ্রী...
শস্য ক্ষেত হেতা-
মরুভূমির ন্যায়...
আগাছা ভরা মন
ছেয়ে কণ্টক বন।
জীবন অমানিশা
চারিদিকে চেয়ে
জীবন্ত কাকতাড়ুয়া,
শকুন চিলের চোখ
চারিধার ভয়ঙ্কর...
ভালোবাসা যেন-
কসাইয়ের মুরগী পোষা।
ও শস্য ক্ষেত্র রমণী...
হয়ে মেঘ বালিকা-
হয়ে সবুজের বনানী
এসো ফিরে....
তোমার অপেক্ষায়...
প্রেমের মালাকার
পথ চলা পথিক আজ
সমৃদ্ধ করার প্রেরণায়।
        
                       - পুলক সাঁপুই



 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...