Monday, November 29, 2021

"নবরস"

"নবরস"
- পুলক সাঁপুই।
৩০-১১-২০২১

প্রাকৃতিক প্রেমে মত্ত আমি
হৃদয় গভীর হতে পাই সাড়া,
তাই; গান গাই, কবিতা লিখি
ছবি আঁকি মনের মতো করে।
সৃষ্টির উন্মাদনা পাই তোমার হিল্লোলে
জাগে আশা ভবিষ্যতের পথে,
সকল অনুভূতি সমাহিত হয়
ভিন্ন ধারায় ভিন্ন মাধ্যমে।
শৃঙ্গারে আছি নিবিড় হয়ে
দৃঢ় প্রতিজ্ঞার সাথে কাজ করে যাই,
বীর হয়ে সফলতার সাথে।
কখনো করুণ অমি; অন্য কোনো শোকে
রৌদ্র রূপে রক্তবর্ণ প্রতিভাস প্রয়োজনে,
উজ্জীবিত করি অলৌকিক অদ্ভুত রসে;
ভীত হই ভয়ানক কারণ দর্শনে।
কুৎসিত সেথায় বীভত্স রূপ পায়;
হরেক কৌতুকের মাঝে হাস্য রস বর্ষায়,
প্রশান্ত দেয় চিত্তকে; শান্ত মনে,
তোমার মাঝেই করি অর্পণ এই নবরসে।


 


Tuesday, November 23, 2021

"ধর্মীয়"



"ধর্মীয়"
- পুলক সাঁপুই।
২৪-১১-২০২১

ধর্মের লেবাসধারী ধার্মিক
ধর্মের ধ্বজা ধরে গর্ব করে;
ধর্মের নামে হিংসা ছড়ায়
সৃষ্টি করে অরাজকতা চারিধার,
তলোয়ার ও বন্দুকের নলে
ধার্মিকের শোভা বাড়ায়।
সমস্ত ধর্মগ্রন্থে লেখা -
শান্তির কথা ধর্ম পালনে;
আবার, সেই গ্রন্থেই লেখা -
ধর্মের জন্যই যুদ্ধ; - শান্তি প্রতিষ্ঠায়,
হায় ধর্ম! - তবে প্রেম কোথায়?
এই কি সত্য ধর্মের মানবতা!?
প্রতি ধর্মগ্রন্থ বলে, বিজ্ঞানের পথে চলে,
কোথাও আরশের নীচে সূর্য -
কোথাও সূর্যকে ফল ভেবে খেতে যায়,
আজব কল্পনা! -
নানা ছলাকলায় বিজ্ঞানের যুক্তি দেখায়।
হায় রে ধর্ম! - ধর্মের নামে অধর্মের প্রতিষ্ঠা!
ভিন্ন ধর্মে, ভিন্ন বিশ্বাসে -
ঈশ্বর থাকে কল্পনায়, সত্যের মাঝে।
মানব জন্ম নিয়ে, পালন করি মানবধর্মে,
ঈশ্বর থাক প্রেমের মাঝে, কর্ম মাঝে, চেতনায়।। 


 


"ধর্ম কথা"

"ধর্ম কথা"
- পুলক সাঁপুই
২৩-১১-২০২১

এক প্রকৃত মানুষের সাথে কথা বলতে চাই।
কে আছে এই পথে?
যে ধর্মের পাপোশে পা মুছে মানবধর্ম গৃহে চলে,
ঈশ্বর যেথায় ভিক্ষা করে ভিক্ষুকের বেশে।
ধার্মিকেরা হয় না মানবিক,
তারা ঈশ্বরের ইবাদতে অন্ধ; - জাতের বিচার করে,
থাকে ধর্মের রঙে ভিজে,
তাদের দান স্বার্থে ভরা, জান্নাতে বা স্বর্গে যাবার লোভে।
ক্ষুধা মেটাতে চাই-
গরুর গোশত ও শুয়োরের মাংস একত্রে খেয়ে।
যেথায় মানবতা হবে পরম ধর্ম-
ঈশ্বরের ধর্ম নর্দমায় ফেলে।

 

Tuesday, November 16, 2021

"পন্থা"

"পন্থা"
- পুলক সাঁপুই।
১৭-১১- ২০২১

শীতল দিনে শান্ত হয়ে একলা বসে রই
হিল্লোল নেই তোমা বিনা মনে,
পথ পানে চেয়ে তোমার প্রতীক্ষায়-
হয়ে আছো তুমি প্রকৃতিতে বিলীন।
প্রেমের অঙ্গনে হইতে নিবিড়-
তোমার আলিঙ্গনে তপ্ত দেহ-মন,
রচিব গাঁথা, গাইব গান, আঁকবো ছবি
আকারে আধার তোমাতে আমাতে মিলন।

 

Friday, November 12, 2021

"মার্গ"

#মার্গ
#পুলক_সাঁপুই
১৩-১১-২০২১

নিয়মের সাথে নিয়মিত পথ-
প্রয়োজনে নিয়ম ভেঙে চলেছি;
বয়ে আসা বিধি হতে ভিন্ন হয়ে।
প্রকৃতির ডাকে পঞ্চভূতে পাই-
অনুভূতির অনুপ্রাণিত প্রাণ।
নিরীশ্বরবাদ সতত সত্য সেথায়,
মানবধর্মের মেলবন্ধনের আশায়-
বিজ্ঞানের আলোকে প্রতীতির মাঝে।

 

Wednesday, November 10, 2021

"ঈশ্বর"

"ঈশ্বর"
-পুলক সাঁপুই
১১-১১-২০২১

সময়ের সাথে সবকিছু যায় মুছে;
আমি আছি তাই সত্য
আমি না থাকলে শুন্য সবই।
দেখেছি মিশর, মেসোপটেমিয়া ইতিহাসে
তাদের ঈশ্বর আজও পথে পথে হাঁটে;
খুঁজে বেড়ায় সেই ধার্মিকের ইবাদত পেতে।
হায়! খুঁজে না পায় - সেই ধর্মীয় ভক্তদের;
তাই বুঝি আজ;- ঈশ্বর হাঁটে ফুটপাতে মানুষের বেশে।
এমনই করে সময়ের সাথে হাত বদল হয়-
যুগ-যুগান্তর হতে প্রাকৃতিক নিয়মে অলীক ঈশ্বরের,
ঈশ্বর নেই। মানুষের ভিন্ন প্রয়োজনে ঈশ্বরের প্রতিষ্ঠা করে।
ঈশ্বর নামে তবু মুর্খামি করি - ঈশ্বর মানি;
ঈশ্বরের নামে করি ভন্ডামী, করি হানাহানি।
মানব জনম পেয়েও হারাই মানবিকতা
মানবধর্ম পরম ধর্ম, ঈশ্বর সেথা সান্তনা।
ঈশ্বর যেমন সত্য নয়, ঈশ্বর নয় কল্পনা,
ঈশ্বর আছে কর্মের মাঝে, ঈশ্বর আছে চেতনায়।

 

Tuesday, November 9, 2021

"পথ'

"পথ"
-পুলক সাঁপুই
০৯-১১-২০২১

দিকচক্রবাল পাড়ি দিতে-
পাল তুলেছি নৌকায়;
জলরাশির ধারা বেয়ে
আকাশকে দ্রষ্টা রেখে,
তুফানের শর্ত মেনে।
বাতাসকে মিত্র করে,
সূর্যের আলোর শক্তিতে;
চাঁদের আলোর প্রেমে;
আমাবস্যার কালো গায়ে মেখে;
নক্ষত্রমালার সৌন্দর্য সুখে;
ধ্রুবতারার দিশা পেয়ে-
চলেছি প্রেমের দেশে।
নিরীশ্বরবাদের নিশান উড়িয়ে-
তোমার দেখা পেতে।

 

Tuesday, November 2, 2021

"ঈশ্বর"

"ঈশ্বর"
- পুলক সাঁপুই


প্রতিদিনের পথ চলেছি; দেখি-
ধর্মগৃহে দ্বারে দ্বারে ভিখারি বসে,
ঈশ্বরের নামে ভিক্ষা চায় ক্ষিদা মেটানোর তারে।
বিত্তবান ধর্মীকেরা ভিক্ষা দিয়ে সওয়াব আদায় করে।
কোথাও মানুষ ঘুমায় ফুটপাতে; কোথাও সোনার পালঙ্কে,
কতশত দুঃখী নীরবে মাথা ঠুকে, করছে প্রার্থনা ঈশ্বরের।
ঈশ্বর জনমকানা; তাই বুঝি একচোখে দ্যাখে ভিন্নতায়,
বা; হতে পারে চতুর ও নির্বোধের সাথে আছে মিলে -
তাই বুঝি - টুশব্দ ও না করে।
আমি খুঁজি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর-
'উলঙ্গ রাজা'র সেই  সত্যবাদী, সরল, সাহসী শিশুটিকে,
সে এসে একবার বলুক-
স্বর্গ বলে কিছু নেই, আরশে বসা ঈশ্বর মিথ্যা,
আছে কর্মের মাধ্যমে ঈশ্বর মানুষের বেশে।

 

Monday, November 1, 2021

Lino Cut

তুমি যখন প্রেম-সমুদ্র মন্থনে
অমৃত সন্ধানে মত্ত,
আমি তখন লবণের স্বাদ পাই
অপরাজিতা পুষ্পরজে।।

 

Wednesday, October 27, 2021

"স্বপ্ন"

"স্বপ্ন"
- পুলক সাঁপুই।
২৮-১০-২০২১

স্বপ্ন দেখি- সেই ডাইনোসরের যুগে আমি!
তেঁতুল গাছের তলে বিশ্রামে;
উপরে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী বসে গল্প করে।
তন্দ্রার মাঝে কোনো এক বোধ কাজ করে-
ঈশ্বর দেখি, এক তাল মাটি নিয়ে খেলা করে;
শিশুরা যেমন মত্ত থাকে আপন মনে,
কিছু বানায় নিজের মতো করে,
এক মানবী ও দেখি সেথায়-
নগ্নতা নয়, প্রাকৃতিক পরিবেশে।
আমি প্রেমে পড়ি লিলিথের সাথে,
তার জ্ঞান-বুদ্ধি, শক্তি ও কাম-এ পূর্ণতা পায়,
ঈশ্বর সেথায় ঈর্ষান্বিত হয়।
আমার ঘুম ভাঙে বিমূর্ত সম্ভাবনায়...

 

Monday, October 25, 2021

"প্রকৃতির প্রেম ও ঈশ্বর"

"প্রকৃতির প্রেম ও ঈশ্বর"
- পুলক সাঁপুই
২৬-১০-২০২১.

ফুল ফোটে কার তরে?
কোন সে প্রয়োজনে?
মৌমাছি মধু সংগ্রহ করে ফুলে ফুলে-
পরাগরেণু মেখে;- কোন সে কারণে?
পরাগায়ন হয় প্রকৃতির প্রেমে,
এই প্রেম যুগ-যুগান্তর হতে চলে-
হয়তো তখন মানুষ নয়;
বা, তখন মানুষ বনমানুষের বেশে,
ঈশ্বর তখন নিরীশ্বরবাদীর দেশে।
মানুষ এলো জীব শ্রেষ্ঠ হয়ে-
মানুষের মগজ হতে ঈশ্বর সৃষ্টি হলো,
আর, ঈশ্বর সৃষ্টি করলো মানুষের!
মানব কল্যানে বিজ্ঞান ভাবায় ঈশ্বরে,
সত্যতা তাই দেখে বুঝি মুচকি হাসে।

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...