Monday, November 30, 2020

অঙ্গীকার

হিমালয় পর্বত শৃঙ্গে শুভ্র তুষার স্বপ্ন ভরে.....
প্রেমিকা স্বমহিমায় সিঁদুর কপালে ছোঁয়াতে অবিরাম প্রাণ চায়...
কাজল কালো চোখে আশায় আশায়.....
হায়! প্রেম আজ আরব সাগরের তীরে ঘুমায়....
ভালোবাসা হৃদয় গভীরে পাহারা দেয়.....
সেথায় নগ্ন সত্য নিরামিষভোজী হয়....
প্রেমিক নীলকন্ঠ রূপে বসে রয়!!

                                           -পুলক সাঁপুই




 

 

Sunday, November 29, 2020

প্রকৃতি

খোলা আকাশ
খোলা মাঠ
খোলা মনে
তুমি আমার...

ভরা আকাশ
শরতের মেঘ
ভেসে বেড়ায়
হৃদয়ে আমার...

মেঘলা আকাশ
রিমঝিম বৃষ্টি
ভিজে যাই
তোমায় পাই...

রাতের আকাশ
তারায় ভরা
তুমি চাঁদ
আমি কায়া....

ঝলমলে আকাশ
আকুতি প্রাণ
আমরা দুজন
মিলন মহান...

                     -পুলক সাঁপুই

 

Saturday, November 28, 2020

অঞ্জলি

অঞ্জলি তব লয়ে ভরেছি মোরে
মায়ার ঘোরে বুঝি কুয়াশায় হাঁটি,
ভালোই করেছো এমনই করে
অচিন্ত্য দৃঢ়তায় নিজেকে গাঁথি।।
                         - পুলক সাঁপুই

 

বন্ধুর পথ

দীর্ঘ পথে চলেছি নিবিড় লক্ষে....
এক অদৃশ্য বন্ধুর রাজপথে ....
গন্তব্যের স্থান আছে সুদৃঢ়...
শুধু প্রীয়তমার অপেক্ষায়.....
এক নিবিড় বন্ধনের প্রতিশ্রুতি ....
সফলতার দৃঢ় প্রচেষ্টায়....
সফল আমি জীবনের সাথে....
প্রতিটা পদক্ষেপ নিয়েছি গুছায়ে....

                                -পুলক সাঁপুই

 

Friday, November 27, 2020

মুক্তির পথ

এসেছে তোমার
মুক্তির পথ...
হয়েছে সময়
যুদ্ধের শুরু...
জিততেই হবে
মানসী আমার,
দৃঢ়তা তোমার
অন্তর্যামী....

ফুটিবে ফুল...
উঠিবে সূর্য...
হাসিবে আকাশ...
গাহিবে প্রকৃতি...
তোমার আশায়
সেই দিনগুলি
গুনিতেছি হৃদয়ে
শুধু ভালোবাসি....

জিতবে তুমি
ধৈর্য পরীক্ষা...
বাজাও তুর্য
সিংহী সম...
করো রণজয়
আসিবে সুদিন
মুক্তি সেথা
তোমারই জয়।।
                               - পুলক সাঁপুই

 

Thursday, November 26, 2020

ফুল

🌼
গভীর জঙ্গলে
হাজার ফুলের মাঝে
এক ফুল অবহেলায়
কোন অভিশাপে..?
বর্ণে, গন্ধে, গঠনে
নিজেকে সাজায়ে
এক কোনে
ঝোপের আড়ালে
সূর্যের আলোতে
উন্মুক্ত হবার চেষ্টায়
সফল হয়ে ও
না হওয়া বারংবার।
শেষে, পায় সে তার পথ
জড়িয়ে বন্ধনে
নিজেকে প্রকাশ করার
খুঁজে পায় নিজেকে
আত্ম মহিমায়
এসেছে সময় ভালোবাসায়
তার গন্ধ দিতে দুনিয়ায়।
রূপ লাবণ্য কামনায়
ভরে দিতে চায়
আলিঙ্গনে আছে যার।
এ অধম নিতে চায় ঘ্রাণ
দিতে চায় ভালোবাসা
সমাজের তরে রাখিবে ধরে
নিজ পথে মহিমায়।।
                        - পুলক সাঁপুই


Tuesday, November 24, 2020

অনুভবে সমাদরে আছো তুমি

অনুভবে সমাদরে আছো তুমি,
আছো হৃদয়ের মাঝে নিবিড় ভাবে
তোমাকে পাই নিরন্তর মনের সঙ্গোপনে,
প্রকৃতির ভিন্ন ঋতুর পরিবর্তনে
কখনো উষ্ণ কখনো শীতল
কখনো বা মনোরম পরিবেশে,
আছো তুমি হৃদয়ে অনুভবে সমাদরে
তোমাকে পাই নিবিড় ভাবে মনের সংগোপনে।
                                           - পুলক সাঁপুই



 

মানব ও মানবী

মানব রাস্তায় ধূলিকণা পথে প্রণয়িনীর মন খুঁজিয়া বেড়ায়,
মানবী কোথাও প্রেম কামনায় আপেলে কামড় দেয়।

মানব প্রেম খোঁজে হৃদয়ের দরজায়,
মানবী তারে কফিনের বাক্স দেখায়।
 
মানব পেতে চায় প্রাণ ভালোবেসে,
মানবী ভালোবাসা দিতে চায় মুচকি হেসে।

প্রেম সেথা জুয়া খেলে তাসের দেশে,
ভালোবাসা নিজেকে খোঁজে কোন বেশে ?

                                       - পুলক সাঁপুই

 

Monday, November 23, 2020

আগমনীর গান

আহা, কি দারুণ ব্যাপার...
লাগে চমৎকার....
মন দোলে হওয়ায় হওয়ায়...
ভেসে যাই আকাশে মেঘ হয়ে
বৃষ্টিতে ঝরে পড়ি প্রকৃতির মাঝে
মিশে একাকার তোমারই অন্তে
এই পৃথিবীতে মাটির গন্ধে
আগমনীর গান গেয়ে অনুরাগে।।
                             -পুলক সাঁপুই

 

মানবী

এক ক্যানভাসে পেন্টিংয়ের ইচ্ছায়
আঁচড় কাটিতেছি নানা রঙ দিয়ে
আঁকিতেছি মানবীর অবয়ব
নাকে রক্তিম নথ পরে
কবুলের অপেক্ষায়....
আঁকিতেছি মানবীর অবয়ব
কপালে সিঁদুর শৃঙ্গারে
স্বঘোষিত ভঙ্গিমায়....
আঁকিতেছি মানবীর অবয়ব
সুভ্র গ্রাউন পরিধানে
আংগুঠি হাতে অপেক্ষায়....
আরো কতো শত ধর্মের নারী আসে
নানা বেশে মনের প্রেমিকা রূপে
সব নারী মুছে মুছে যায়...
আসে মানবী সেথায়
তোমার রূপে ধরা দেয়।।
                               -পুলক সাঁপুই

 

Saturday, November 21, 2020

দুই প্রাণ

ভালোবাসার রঙে
নিজেকে সাজিয়ে
নিরুদেশে প্রেমিকের
হাত ধরিবার আশায়....।।

হেথায় অপেক্ষায়
দিন গুনিতে সময়
প্রেমিকার হাত ধরিতে
এক নিগূঢ় নেশায়.....।।

করে আনচান
ওই দুই প্রাণ
প্রেম-ভালোবাসা
মগ্ন সোপান...।।
                  -পুলক সাঁপুই

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...