Tuesday, November 24, 2020

মানব ও মানবী

মানব রাস্তায় ধূলিকণা পথে প্রণয়িনীর মন খুঁজিয়া বেড়ায়,
মানবী কোথাও প্রেম কামনায় আপেলে কামড় দেয়।

মানব প্রেম খোঁজে হৃদয়ের দরজায়,
মানবী তারে কফিনের বাক্স দেখায়।
 
মানব পেতে চায় প্রাণ ভালোবেসে,
মানবী ভালোবাসা দিতে চায় মুচকি হেসে।

প্রেম সেথা জুয়া খেলে তাসের দেশে,
ভালোবাসা নিজেকে খোঁজে কোন বেশে ?

                                       - পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...