Tuesday, June 17, 2025

কবিতা

"মেঘমালা"

গুরুগম্ভীর আকাশ
ঝরঝর বৃষ্টিতে ভেঙে পড়ে মন
কে জানে কোন সে অজানা অকারণ!
অনেক বছর আগে 
সেই কালো মেয়েটিকে মনে পড়ে,
এমন বাদল দিনে নির্জন দুপুরে 
জল থৈ থৈ পুকুরে
সান বাধানো ঘাটে, তার স্নানের সময়।
আমি তখন কদম গাছের আড়াল থেকে দেখছিলাম তারে
মেঘমালা নাম তার, তাকিয়েছিল এক বার
ভিজে এলো চুলের ফাঁক দিয়ে কালো হরিণ চোখে, 
শিহরন খেলে ছিল, কেঁপেছিল পা
অসহায় হয়ে ছিলাম, ধরা পড়ে।
লজ্জা না ভয় কি জানি; -
লোকে এই পরিস্থিতিকে কি কয়!
আজ এমন দিনে,
হৃদয়ের ধকধক শব্দে জানান দেয়
অদৃশ্য মেঘমালা জড়িয়ে ধরে মেঘলা দিনে
আষ্টেপিষ্টে আমার মনের অন্তরায়।

- পুলক সাঁপুই 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...