"মিলন মেলা"
ওগো প্রিয়তমা,
শুভ লগ্নে ছিলে তুমি কাছে
মন ও কায়াতে আলো ছায়াতে,
সময়ের ধারায় গতিপথ বদলায়
বৈচিত্র্য আনে বহু রূপে মুগ্ধতায়।
আমার প্রতীতির মাঝে তুমি আজ
কখনো অন্ধকারে তারা ভরা রাতে;
জোছনায় পেঁজা তুলোর মেঘে
বা, রবির কিরণে উজ্জ্বল হয়ে।
কুয়াশায় তোমায় পাই পুলকে
বৃষ্টিতে ভিজে ঘাসের সাথে;
পাই ঝরা পাতায় খুঁজে বা অন্য কোথাও!
তুমি আছো হৃদয়ে সহস্র বছর ধরে
তুমি থাকো আনন্দধারায়
আমি আছি সদানন্দে,
আমাদের প্রেম মিলিবে
পরম লগ্নে এ বিশ্ব সংসারে।
- পুলক সাঁপুই।
No comments:
Post a Comment