পাগল ভৈরব -১৩
- পুলক সাঁপুই।
দিন যায় মাস যায়,
পাগল ভৈরব তুই কোথায়?
বড়ো অসহায় আমি আজ,
ঠিক ভুলের পথ খুঁজি বার বার।
প্রকৃতির পথে প্রেম ভেসে আসে
আমি ভিজচ্ছি উল্লাসে
রোপণ করছি আমার সৃজন যাহা,
তুই বলে যা -
কেমনে রাখবো এই অবিরাম ধারা?
আগামী ভবিষ্যতে দেখাতে দ্যুতি
সাজিয়ে দীপ জ্বালিয়ে আলো
পুড়িয়ে আগরবাতি সুগন্ধী ছড়ায়।
ধর্ম জাত কুসংস্কার ছুঁড়ে ফেলে;
মিলিতে মানুষের সাথে মানুষে
নিরীশ্বরের দেশে মানবধর্মের মালা গেঁথে।
"প্রকৃতির প্রেমে জনম যেমন
প্রকৃতির মাঝে হইবো বিলীন,
তবে কেন শঙ্কা আসমানে যে রহে
কল্পনার ঈশ্বর।
যার নামে রাজনীতি ও ব্যাবসা করে,
নিরীহ ধার্মিকের মাথায় কাঁঠাল ভাঙ্গে।
লিখে যা তুই , এঁকে যা তুই
সত্য যা মানুষের মাঝে মানুষের প্রয়োজনে।
আমি ভৈরব আছি সাথে তোর হৃদয়ের মাঝখানে।"
- পুলক সাঁপুই।
দিন যায় মাস যায়,
পাগল ভৈরব তুই কোথায়?
বড়ো অসহায় আমি আজ,
ঠিক ভুলের পথ খুঁজি বার বার।
প্রকৃতির পথে প্রেম ভেসে আসে
আমি ভিজচ্ছি উল্লাসে
রোপণ করছি আমার সৃজন যাহা,
তুই বলে যা -
কেমনে রাখবো এই অবিরাম ধারা?
আগামী ভবিষ্যতে দেখাতে দ্যুতি
সাজিয়ে দীপ জ্বালিয়ে আলো
পুড়িয়ে আগরবাতি সুগন্ধী ছড়ায়।
ধর্ম জাত কুসংস্কার ছুঁড়ে ফেলে;
মিলিতে মানুষের সাথে মানুষে
নিরীশ্বরের দেশে মানবধর্মের মালা গেঁথে।
"প্রকৃতির প্রেমে জনম যেমন
প্রকৃতির মাঝে হইবো বিলীন,
তবে কেন শঙ্কা আসমানে যে রহে
কল্পনার ঈশ্বর।
যার নামে রাজনীতি ও ব্যাবসা করে,
নিরীহ ধার্মিকের মাথায় কাঁঠাল ভাঙ্গে।
লিখে যা তুই , এঁকে যা তুই
সত্য যা মানুষের মাঝে মানুষের প্রয়োজনে।
আমি ভৈরব আছি সাথে তোর হৃদয়ের মাঝখানে।"

No comments:
Post a Comment