#অনুগল্প
#ঈশ্বর_চিন্তিত
- পুলক সাঁপুই।
ঈশ্বর চিন্তিত।
সময়ের সাথে সাথেই পৃথিবীতে লোকসংখ্যা বেড়ে চলেছে। এবং ধার্মিকের সংখ্যা।
জন্ম হলে মৃত্যু হবেই।
প্রত্যেক ধার্মিক মৃত্যুর পর জান্নাতবাসী হবেই।
সারা পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ ধার্মিক জন্ম নেয়।
সারা পৃথিবীর ধার্মিক এক দিনে হাজার হাজার জান্নাতবাসী হয়।
ধার্মিকেরা তাদের ধর্মীয় প্রথায় নিজস্ব বিশ্বাসে নিজস্ব জ্ঞান ও বুদ্ধিতে পুণ্য অর্জন করে। জান্নাতবাসী হবার লোভেই।
তারা ভালো ভালো কাজ করুক অথবা বিধর্মীকে মারুক, কাটুক, ঘৃনা করুক অথবা ভালোবাসুক।
সকলেই জান্নাতে যাবেই।
সবই ভালো।
জান্নাতে পৃথিবী থেকে আসা ধার্মিকের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।
সমস্যা এখানে নয়।
সমস্যা তবে কোথায় ?
সমস্যা পুরুষ জান্নাতবাসীদের নিয়ে
- সারা পৃথিবীতে প্রতিদিন এক হাজার ধার্মিকপুরুষ জান্নাতবাসী হলে, ঈশ্বরকে ঐ একই দিনেই বাহাত্তর হাজার হুর পরী প্রভাইট করতে হবে ঐ জান্নাতবাসী পুরুষদের জন্য।
ধর্মের উদ্ভবের সাথে সাথে ধার্মিকেরা জান্নাতি হয়ে চলেছে।
জান্নাতে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জান্নাতি পুরুষ আয়াশে দিন কাটিয়ে চলেছে যুগের পর যুগ হতে।
তারা সর্বক্ষণ মত্ত থাকে হুরেদের সাথে আরামে।
তারপর, এই জান্নাতবাসীরা হুরেদের সাথে সুরা পান করে আনন্দে আত্মহারা হয়ে আহ্লাদে আটখানা হয়ে সময় অতিবাহিত করে।
এর ফলস্বরূপ, নিঃসৃত উছলে পড়া তরল ও সুরা মিলে মিশে গড়িয়ে পড়ে এক সাগরের উদ্ভব হয়।
জান্নাতবাসী পুরুষ ভালোবেসে সেই সাগরের নাম দেয় বিচিত্রবীর্য সাগর।
ঈশ্বর বুঝি এইসব দেখে এক সমাধানে এসেছে।
পৃথিবীর মানুষদের পৃথিবীতেই জান্নাত-জাহান্নাম বানিয়ে দেবে।
মানুষের মানবিক ও নৈতিক কাজকর্মের
বিচারে।
No comments:
Post a Comment