Saturday, April 16, 2022

"রাখাল"

#গল্প
#রাখাল
- পুলক সাঁপুই। 

গল্প পড়েছিলাম ছেলেবেলায় গরুর পালে বাঘ পড়েছে।
এক রাখালের অহেতু চিৎকারে গ্রামের মানুষ বাঁচাতে ছুটে আসতো। বেশ কয়েকবার এই অবস্থা ঘটে। একদিন সত্যিই গরুর পালে বাঘ পড়েছে, রাখালের চিৎকার ও আকুতি মিনতী শুনে কোনো প্রতিবেশী গ্রামের মানুষ রাখালকে দেখতে এলো না।
এরপর:- 
একটা গরু বাঘে খেলো। সমস্ত গরু গুলি ছত্রভঙ্গ হল। রাখাল ছেলে কোনো ক্রমে প্রাণ বাঁচালো।
রাখাল গরু চরানোর সাহস আর কখনোই করলো না। 
বাঁচার তাগিদে সে কাকতাড়ুয়ার কাজ নিল। ফাঁকা মাঠে মুখোশ পরে মাথা ঢেকে দুই হাত সোজা করে ক্ষেতের মাঝে ফসলের পাহারা দেয়।
রাখালের বাঁশি এখন লাঠির কাজ করে।
রাখাল আজ কাকতাড়ুয়া।
রাখাল ছেলে গাছের তলে বসে গান গায় না আর। কাকতাড়ুয়া হয়ে ফাঁকা মাঠে এক ঠায়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...