"ঈশ্বর ও আমি"
- পুলক সাঁপুই।
ঈশ্বর প্রত্যেকের সমান অধিকার।
আমরা ঈশ্বরের বিশ্বাসে এগিয়ে চলেছি।তাই কথার মাঝে ঈশ্বর আসে। ঈশ্বর অনুভবে সর্বত্র।
ঈশ্বরকে আমি ভয় করি না, কারন; ঈশ্বর শয়তান নয়,
ঈশ্বর দয়াময়, আমি যেমন।
ঈশ্বরকে আমি শ্রদ্ধা করি, যেমন আমি নিজেকে শ্রদ্ধা করি।
ঈশ্বর আমাকে পরীক্ষা নেয় না কখনোও।
ঈশ্বরের পরীক্ষা নেওয়ার আগেই আমি উত্তীর্ণ হই।
কারণ; আমার কর্ম ক্ষমতার উপরে সম্পূর্ণ ভরসা থাকে।
আমার অকৃতকার্য ও অসহায় অবস্থার পরিস্থিতি; ঈশ্বরের পরীক্ষা নেওয়া নয়; আমার ভুলে ও আমার দোষের মধ্যেই তা বলবৎ।
ঈশ্বর আমাকে সেই দোষ-ত্রুটি থেকে শিক্ষা দেয় ভবিষ্যতের পথ এগিয়ে চলার জন্য।
ঈশ্বরকে আমি লক্ষ লক্ষ প্রশ্ন করি, যে প্রশ্ন গুলো আমি নিজেকে নিজে করি। যে প্রশ্নের উত্তর নিজেকে নিজেই সমাধান করে আনন্দ পাই। ঈশ্বর তাতেই আনন্দ পায়।
ঈশ্বরকে আমি বিশ্বাস করি, যেমন বিশ্বাস করি নিজের উপরে। তাই; আমাকে কেউ বিশ্বাসঘাতকতা করে নি।
আমি কখনো ঠকিনি অন্যের কাছে।
জীবনের অঘটন গুলি ঘটেছে নিজের অজ্ঞতায় বা প্রাকৃতিক দুর্যোগে।
তাই, ঈশ্বর আমাকে সংশোধনের সুযোগ দেয় পরিস্থিতি ও বাস্তব সময়ের সাথে।
ঈশ্বর আমাকে পথ দেখায়। যে পথ আমি নিজে থেকেই ঠিক করি।
আমি ঈশ্বরের কাছে কিছুই চাই না, কারন;
ঈশ্বরের জীবন যাপন আমার সমতুল্য।
আমি অনুভব করি ঈশ্বর আছে আমার অন্তরাত্মায়।
তাই ঈশ্বরকে অন্ধভক্তিতে নয়।
ঈশ্বরকে অনুভব করি নিজের জ্ঞান ও চেতনায়।
আমি নাই তো ঈশ্বর নাই।
ঈশ্বর ছাড়া মুক্তি নাই।
ঈশ্বর আমার প্রেম-ভালোবাসা।
জনমে ঈশ্বর মরনে বিলীন।

No comments:
Post a Comment