"ঈশ্বর"
- পুলক সাঁপুই।
মনের মন্দিরে ঈশ্বর ক'রে আছে বাস।
তবু, খুঁজে মরি পাথরে, মূর্তিতে, কাঠে,
মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বোয়ারে।
হায় মানুষ! খোঁজে না নিজেকে নিজে,
নিজের আস্থাকে তারা বিশ্বাস না করে।
তারা চায় ঈশ্বরের আস্থা? তারা চায় ঈশ্বরের কৃপা?
বোঝে না যে, ঈশ্বর আছে তাদেরই মাঝে।
অন্তর্যামি তা দ্যাখে অনন্তকাল হতে।
যদি খুঁজি ধার্মিক মানুষ;-
লক্ষ কোটি মানুষ আসিবে দলে দলে
ভিন্ন ভিন্ন ধর্মের ধার্মিক সেজে,
বুক ফুলিয়ে, মুষ্টি উঁচিয়ে আসিবে
প্রমান দিতে, কে কতো ধার্মিক সমাজে।
তবু মানুষ খুঁজে পাবে না সমাজে -
যারা মানুষ হয়ে জন্ম নিয়ে;-
মানবধর্ম পালন করে। যদি দেখা পাও তাদের!
সাবধানে রক্ষা করিও ধার্মিক হতে দূরে।
চেতনার পথে যদি চলো সত্য অবলম্বনে,
ঈশ্বর নামটি স্বার্থক হবে, ঈশ্বর নাহি মেনে।
- পুলক সাঁপুই।
মনের মন্দিরে ঈশ্বর ক'রে আছে বাস।
তবু, খুঁজে মরি পাথরে, মূর্তিতে, কাঠে,
মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বোয়ারে।
হায় মানুষ! খোঁজে না নিজেকে নিজে,
নিজের আস্থাকে তারা বিশ্বাস না করে।
তারা চায় ঈশ্বরের আস্থা? তারা চায় ঈশ্বরের কৃপা?
বোঝে না যে, ঈশ্বর আছে তাদেরই মাঝে।
অন্তর্যামি তা দ্যাখে অনন্তকাল হতে।
যদি খুঁজি ধার্মিক মানুষ;-
লক্ষ কোটি মানুষ আসিবে দলে দলে
ভিন্ন ভিন্ন ধর্মের ধার্মিক সেজে,
বুক ফুলিয়ে, মুষ্টি উঁচিয়ে আসিবে
প্রমান দিতে, কে কতো ধার্মিক সমাজে।
তবু মানুষ খুঁজে পাবে না সমাজে -
যারা মানুষ হয়ে জন্ম নিয়ে;-
মানবধর্ম পালন করে। যদি দেখা পাও তাদের!
সাবধানে রক্ষা করিও ধার্মিক হতে দূরে।
চেতনার পথে যদি চলো সত্য অবলম্বনে,
ঈশ্বর নামটি স্বার্থক হবে, ঈশ্বর নাহি মেনে।

No comments:
Post a Comment