Tuesday, August 17, 2021

"প্রকৃতি"

"প্রকৃতি"
- পুলক সাঁপুই।

নিস্তব্দ চারিধারে
থমথমে ভাব, কি হয়! কি হয়?
মেঘে মেঘে জমে, ঘন কালো-
ঝড় উঠিল এবার, ছিন্নপত্র ওড়ে;
ধুলোয় ধূমায়িত; ধূসর চারিধার,
সাঁই সাঁই রবে ঝটিকা বাতাস
গুরু গুরু মেঘের ডাকে সাথে বজ্রপাত।
ধারাবর্ষণ ঘটে, শীতল প্রকৃতি দেখি,
ধুয়ে যায় ধূলি, কিশলয় সবুজ।
অঙ্গগ্লানি দূর হয়, মনগ্লানি হয় নাই দূর,
তুষের আগুন নেভেনি এখনও-
আচ্ছাদন উদাসীন দেখায়।
পুনরাবৃত্তির পথে পথ দেখা যায়...
আমি আছি প্রেমে প্রকৃতির সাথে
দেখি নবরসে, নবরূপে, নবরচনায়।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...