"মনে রেখো"
-পুলক সাঁপুই।
মনে রেখো প্রতিদিন এমনই করে;-
সংসারে কাজের ফাঁকে, বা
কাজের মাঝে ঘামে ভেজা শরীরে।
মনে রেখো দুপুরে বিছানায়-
কবুতরের বকমবকম প্রণয় কাহিনীতে।
অথবা, যদি লিখে থাকো কোনো-
সামাজিক বা প্রণয় কাহিনী; সেখানে।
বা সন্ধ্যায়, ঝুলায় ঝুলিতে আনমনা হয়ে প্রেমের অতীত উপাখ্যানে।
হয়তো বা গাছেদের সাথে কথা বলে আমাকে মনে রেখো।
বা রাতের আঁধারে কোনো আত্মগ্লানিতে অথবা সোহাগে।
মনে রেখো আমি আছি তেমনই আগের মতো,
শুধু বদলে গেছে সময়ের সাথে প্রকৃতি, সবই আপেক্ষিকতা!!

No comments:
Post a Comment