Sunday, March 21, 2021

"স্পাইক" ও "টম"

"স্পাইক" ও "টম"
-পুলক সাঁপুই।


পাশের বাড়ির 'রিনী'
চতুর্থ শ্রেণী পড়ে,
পুষেছিল বিড়াল ছানা এক,
নিজের সাথে নাম মিলিয়ে নাম রেখেছিল তার 'মিনি'।
সোহাগ করে দিনে রাতে তারে,
দুধ বিস্কুট খাওয়ায় তাকে,
দেয় মাছ, আর যা খেতে ভালোবাসে।
তার সাদা সাদা লোমে হাত বুলিয়ে আদর করে,
জড়িয়ে ঘুমায় একই লেপের তলে,
'মিনি' ছানা বেজায় সুখের বেড়ে ওঠে প্রেম ও ভালোবাসার মাঝে।
'রিনী' এখন নবম শ্রেণী পড়ে, হয়েছে ডাগর,
পথে ঘাটে চলাচলে অসুবিধায় পড়ে,
-সমাজের চ্যাংড়া ছেলেদের মাঝে।
অনেক ভেবে শেষে, বডিগার্ড প্রয়োজন বোঝে,
রিনীর দাদা নিয়ে এলো এক বিশাল ল্যাব্রাডর, 
মাত্র চার মাস বয়স তার,
বেশ ভয়ঙ্কর, ঘেউ ঘেউ ডাকে।
ছোটাছুটি ঘর ময়, নতুন জায়গা পায়,
হুল্লোড় চলে দিনে রাতে, 'মিনি' দূর হতে তাকিয়ে রয়।
'রিনী'র হাঁকডাক বাড়ে ল্যাব্রাডরের নাম 'নিনি' হয়।
মিনির আদর কমে, দ্যাখে দূরের জানলা দিয়ে,-
'রিনী' চলেছে সগর্বে 'নিনি'র গলায় দড়ি বেঁধে।
মিনির জায়গা এখন চিলেকোঠার টেবিলের নীচে,
'নিনি' ঘুমায় 'রিনী'র ঘরের বাহিরের বারান্দায়।
"স্পাইক" ও "টম"-এর খেলা জমে ওঠে,
কার্টুন ক্যারেক্টার হয়ে ওঠে রিনীর ঘরে,
শুধু 'জেরি' নেই সেখানে।
'মিনি' বুঝেছে তার পরিণতি,
সময়ের পথে দাঁড়িয়ে সে,
নিঃশব্দে বিদায়ের ইচ্ছায়।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...