Thursday, March 11, 2021

"ফিরে দেখা"

"ফিরে দেখা"
-পুলক সাঁপুই

বিদায়ের পথে গোধূলি বেলায়
আকাশের মেঘ নীল হতে কমলা
কমলা হতে রক্তাভ লাল হয়ে-
সন্ধ্যার মেঘ ধূসর হওয়ার আগেই,
তোমার আকুতি সেথা,- মন ফিরে চায়।

হৃদির ভালোবাসার সন্তর্পনে
মেঘ হয়ে বৃষ্টির ধারাপাতে ঝরে পড়ে,
প্রকৃতি ভেজায় এক যোগে দুজনায়।
ধুয়ে যায় ধূলিকণা, সবুজে প্রাণ পায়
মাটির সোঁদা গন্ধে প্রেম উৎজীবিত হয়।

এসো, তোমার আহ্বানে হাঁটি কিছুদূর একসাথে
অনন্ত প্রেম রহে অন্তরে অন্তরে
জোনাকির সাথে এক হয়ে মিশে
লক্ষ তারার তিমিরে করি আলিঙ্গন,
সরিষা ক্ষেতের মাঝে ফুল তোলে আলোড়ন।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...