Wednesday, March 17, 2021

"ঘুঘু"

"ঘুঘু"
- পুলক সাঁপুই।

ঘরের বারান্দায় বসি প্রতিদিন
লিখে রাখি খাতায় রোজনামচা।
কুব কুব ডাক দেয় ঘুঘু এক জোড়া
কার্নিশের ধারে গুলমোহর গাছে।

দিন যায় মাস যায় বন্ধু হয়ে সাথে
কাছে এসে বসে টবে লাগানো গাছে,
জল দিই, দানা দিই ভালোবেসে
সময় কাটে তাদের সাথে আনন্দে।

একদিন দেখি এক ঘুঘু ঘোরে,
সাথে নেই অপর জুড়ি তার, বেচেরা!
একা ঘোরে, বড়ো একা লাগে তারে
সে ঠাঁই নেয় টবের এক কোনে।

কাঠি, তৃন, পাতা দিয়ে বাসা বানায়
বারান্দায় ছড়িয়ে থাকে কর্মকাণ্ড যত,
সাফ করি, দানাপানির সাথে দিই সময়।
ফল পাই দুটি ডিম, এ যে দেখি বিস্ময়!

চিঁ-চিঁ সাড়া পাই, ডানা ঝাপটায় দুই ছানা
ঝটপট ঝটপট ওড়ার ইচ্ছা জানায়,
ভোর সকালে হাতে নিয়ে কফি, ঘুরি বারান্দায়।
দেখি ফিরেছে সেই সাথী ঘুঘু, একত্রে হয়ে চার।

দুই দিন পরে গেল উড়ে সকলে
পড়ে আছে পরিত্যক্ত ডিম, কাঠি কুটি যত,
মরেছে টবের প্রিয় গাছ চন্দ্রমল্লিকা, 
যেথায় ঘুঘু বাসা করে ছিল।

কিছু প্রাণ যায়, কিছু প্রাণ বাঁচাতে
এ ভবের দেশে এমনি খেলা চলে,
আমি দেখি বসে, প্রিয় খাতা নিয়ে
আরো নতুন অভিজ্ঞতার সন্ধানে।


 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...